ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

অভিনেতা ইলিয়াস কাঞ্চন পেলেন বীরাঙ্গনা সখিনা অ্যাওয়ার্ড

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ইলিয়াস কাঞ্চন। ১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তারপর ‘সুন্দরী’, ‘শেষ উত্তর’, ‘নালিশ’, ‘সোহরাব রোস্তম’, ‘বেদের মেয়ে জোসনা’র মতো ব্যবসাসফল সিনেমা উপহার দেন। তবে এখন তাকে আর চলচ্চিত্রের পর্দায় খুব একটা দেখা যায় না।

সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারার মৃত্যুর পর নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ইলিয়াস কাঞ্চন। সংগঠনটির মাধ্যমে নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তুলেন। তার আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশে এখন প্রতি বছর পালিত হয়—নিরাপদ সড়ক দিবস। সংগঠনটি জাতিসংঘেও প্রশংসিত হয়েছে। তারই স্বীকৃতিস্বরূপ একুশে পদক পেয়েছেন। এবার সমাজসেবায় অবদান রাখার জন্য ‘বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-২০১৮’ পেলেন এই চিত্রনায়ক।

গত ২৩ জানুয়ারি নিরাপদ সড়ক চাই-এর কার্যালয়ে বীরাঙ্গনা সখিনা সিলভার অ্যাওয়ার্ড ও প্রশংসাপত্র আনুষ্ঠানিকভাবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের হাতে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক আজম জহিরুল ইসলাম প্রমুখ।

গত ৪ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদান রাখার জন্য ১৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। কিন্তু ব্যস্ততার কারণে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

অভিনেতা ইলিয়াস কাঞ্চন পেলেন বীরাঙ্গনা সখিনা অ্যাওয়ার্ড

আপডেট টাইম : ১১:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০