ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

‘মিশন মঙ্গল’ সিনেমার পরিচালক হাসপাতালে

বিনোদন ডেস্ক : অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ‘মিশন মঙ্গল’। এ সিনেমার পরিচালক জগন শক্তিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার বিকেলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে জগনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর পরিচালকের এক বন্ধু তার পরিবারে খবর দেন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জগন। এর আগে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে তা শনাক্ত করা হয়েছিল। এখনো বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা গুরুতর। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

‘মিশন মঙ্গল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন জগন শক্তি। ভারতীয় উপগ্রহ ‘মঙ্গলায়ন’ মহাকাশে পাঠানোর অভিযানকে নিয়ে সিনেমার গল্প তৈরি হয়েছে। অক্ষয় কুমার, বিদ্যা বালানকে বিজ্ঞানীর চরিত্রে দেখা যায়। এছাড়াও অভিনয় করেছেন—সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি, নিথিয়া মেনন প্রমুখ।

অক্ষয় কুমারের কেপ অব গুড ফিল্মস ও ফক্স স্টারসের সঙ্গে সিনেমাটির সহ প্রযোজনা করেন আর বালকি। গত বছরের ১৫ আগস্ট মুক্তি পায় সিনেমাটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

‘মিশন মঙ্গল’ সিনেমার পরিচালক হাসপাতালে

আপডেট টাইম : ০১:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০