ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

স্ত্রীর লেখা চিত্রনাট্যে অভিনয় করছেন অপূর্ব

বিনোদন ডেস্ক :সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ব্যক্তিগত জীবনে নাজিয়া হাসান অদিতির সঙ্গে সংসার পেতেছেন। এর আগে ‘তুমি বললে’ নামে একক একটি নাটক রচনা করেন অদিতি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন অপূর্ব।

ভালোবাসা দিবস উপলক্ষে একটি নাটকের চিত্রনাট্য রচনা করেছেন অদিতি। স্ত্রীর লেখা চিত্রনাট্যে অভিনয় করছেন অপূর্ব। ‘চারুর বিয়ে’ নামে এ নাটক পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল, অন্তু করিম প্রমুখ।

দুই পরিবারের ভালোবাসার গল্প এটি। চারু নামে এক মেয়ের বিয়ের আংটি বদলের মধ্য দিয়ে যার সূত্রপাত। আর চারু চরিত্রে অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী। নির্মাতা আরিয়ান বলেন, ‘গল্পটি নিয়ে ইউনিটের প্রতিটি মানুষ খুব উচ্ছ্বসিত। এমন গল্পের কাজ আগে হয়নি। এজন্য ঠিকঠাক মতো কাজটি তুলে আনার জন্য অনেক পরিশ্রম করছি। ভাবি (অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি) নিজেও শুটিং সেটে উপস্থিত থাকছেন।’

সিএমভির ব্যানারে নির্মিত হচ্ছে নাটকটি। আগামী ১৪ ফেব্রুয়ারি সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আরিয়ান।

২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। শিহাব শাহীন পরিচালিত ‘বিনি সুতার টান’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে অপূর্ব পুত্র আয়াশের। নাটকটি প্রচারের পর দর্শক মহলে দারুণ প্রশংসা কুড়ায় এই ক্ষুদে তারকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

স্ত্রীর লেখা চিত্রনাট্যে অভিনয় করছেন অপূর্ব

আপডেট টাইম : ০৩:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০