ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বলিউড ছবিতে বাংলাদেশের মডেল মিথিলা

62 - rohigna cenema - probasjibon

বিনোদন ডেস্ক: বলিউড ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মডেল মিথিলা। রোহিঙ্গা নামে এই চলচ্চিত্রটির ৯০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি কাজ হবে মানলি ও ত্রিপুরায়। ছবির বেশিরভাগ কাজ শেষ করেই এ সুখবর দিলেন মিথিলা।

মিথিলার পুরো নাম লুকতানজিয়া জামান মিথিলা। দেশে র‌্যাম্প স্টপার ও মডেল হিসেবে তার বহুল পরিচিতি।

বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খানের পরিচালনায় রোহিঙ্গা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই মডেলকে। তার বিপরীতে অভিনয় করেছেন ভুটানের নায়ক।

গত বছরের শেষ দিকে বিশেষ করে ডিসেম্বরজুড়ে ভারতের আসামে ছবিটির কাজ হয়। তখনই নব্বই শতাংশ দৃশ্যধারণ শেষ হয়েছে।

চলচ্চিত্রটি প্রসঙ্গে মিথিলা বলেন, ‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়। তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে।

রোহিঙ্গা ছবি করতে তাকে নতুন করে ভাষা শিখতে হয়েছে জানিয়ে মিথিলা বলেন, রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে ছবিটির কাজ হয়েছে। হিন্দি ভাষা আগে থেকেই জানা। আর রোহিঙ্গা ভাষা জানতে ভারত গিয়ে ক্লাস করতে হয়েছে।

‘রোহিঙ্গা’ ছবিটি বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত। চলচ্চিত্রে মিথিলার বিপরীতে অভিনয় করছেন মিস্টার ভুটান স্যাঙ্গে। ভুটানের এই নায়ক সম্প্রতি বলিউডে সালমান খানের নতুন ছবি ‘রাঁধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।

ছবিটি এই বছরের মাঝামাঝি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা

বলিউড ছবিতে বাংলাদেশের মডেল মিথিলা

আপডেট টাইম : ০৮:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০