ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

মা হচ্ছেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক: সাত বছরের বিবাহবার্ষিকীতে জীবনের সবচেয়ে কাঙ্খিত খবরটি প্রকাশ করলেন কোয়েল মল্লিক। আর এ খবরে প্রচণ্ড খুশি কোয়েল ও নিসপাল সিংহ রানেসহ গোটা পরিবার।

কোয়েল জানান, ‘অনেক পুরস্কার। দারুণ চরিত্র। সব কিছুর চেয়ে আলাদা এই অনুভূতি এবং এটাই আমার জীবনের সেরা অনুভব।’ এ কথা বলেই ফোনটা রানের হাতে তুলে দিলেন কোয়েল। রানেও উত্তেজিত। বললেন, ‘টেনশনও হচ্ছে, আনন্দও হচ্ছে। এখন আমরা এপ্রিলের অপেক্ষায়।’ এপ্রিলের শেষের দিকে আসছে সে, যার অপেক্ষায় মল্লিক ও সুরিন্দর সিংহ পরিবার।

কোয়েল বললেন, ‘শুধু রানেই নয়, টেনশন করছেন বাবাও। সারাক্ষণ বলছেন, ‘এটা করিস না, ওটা করিস না, সাবধানে থাক।’

‘মিতিন মাসি’-র দুর্দান্ত সাফল্য এবং ঠিক তার কিছুদিন পরেই কোয়েলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি নিজেই পোস্ট করলেন কোয়েল।

কোয়েল জানান, ‘জীবনে ওঠাপড়ার মধ্যেই নতুন জীবনের শব্দ ভিতরে শুনতে পাচ্ছি আমি। এই গ্রীষ্মে আমাদের সন্তান আগমনের অপেক্ষায় আমরা।’ এই উদ্ধৃতির পর একটি শব্দ ব্যবহার করেছেন কোয়েল— আশীর্বাদ। বেশ কিছুদিন ধরেই কোয়েলের মা হওয়া নিয়ে জল্পনায় ছিল টলি মহল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

মা হচ্ছেন কোয়েল মল্লিক

আপডেট টাইম : ১০:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০