ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএনপি হরতালের নামে প্রহসনের নাটক করছে: নাসিম

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আজ রোববার ধানমন্ডিতে নিজ বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের জরুরি বৈঠকে নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হরতালের নামে বিএনপি নাটক করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। ঢাকায় কোনো হরতাল হচ্ছে না। হরতালের নামে বিএনপি প্রহসনের নাটক করছে। বিএনপির নেতারা অনেক হুঙ্কার আর আওয়াজ দিলেও তাদের মাঠে পাওয়া যায়নি। তারা হুঙ্কার দিলেও সময় মতো তাদের খুঁজে পাওয়া যায় না।

তিনি বলেন, আমরা বিস্মিত হয়েছি, ভোটের লড়াইয়ে ডাকসাইটে নেতাদের মাঠে পাওয়া যায়নি। বিএনপির দুই প্রার্থী একাই লড়ে গেছেন। বিএনপি মাসজুড়ে ইভিএমবিরোধী প্রচারণা চালানোয় জনগণ বিভ্রান্ত হয়েছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, মুজিববর্ষের শুরুতে স্বাধীনতার পক্ষের শক্তির এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিজয় গণতন্ত্রের বিজয়, এই বিজয় স্বাধীনতার পক্ষের শক্তির বিজয়।

বিজয়ী মেয়ররা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নতুন মেয়ররা খুবই যোগ্য। তাদের ইশতেহার বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সহায়তা করবে। নির্বাচনের আগে পরিচ্ছন্ন ঢাকা, মশামুক্ত ঢাকা গড়ার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন আমরা আশা করি তারা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তারা যে কথা দিয়েছেন, তারা তাদের কথা রাখবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হয়েছে। নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিএনপির নির্বাচনবিরোধী চরিত্রের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তারা ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণআজাদী লীগের সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক আসীত বরণ রায় প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

বিএনপি হরতালের নামে প্রহসনের নাটক করছে: নাসিম

আপডেট টাইম : ১১:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০