ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন পৌনে ৬ লাখ মামলা

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন আদালতে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ছিল ৫ লাখ ৭৩ হাজার ১৭৮টি। এর মধ্যে ফৌজদারি মামলা ২ লাখ ২১ হাজার ১০৮টি ও দেওয়ানি মামলা ৩ লাখ ৫২ হাজার ৭০টি।

আজ সোমবার জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস‌্য এনামুল হকের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, গত ৫ বছরে (২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর) পর্যন্ত আদালতসমূহে ৬৫ লাখ ৪৭ হাজার ৪৪০টি মামলা নিষ্পত্তি করা হয়।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদালতে জামিন জালিয়াতি বন্ধে প্রকৃত অপরাধীদের শনাক্ত করাসহ ফৌজদারি আইনে বিচারের সম্মুখীন করার পাশাপাশি ক্ষেত্র বিশেষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরনের জালিয়াতি বন্ধে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী বলেন, জামিন জালিয়াতির বিষয়ে উচ্চ আদালত থেকে পূর্বসতর্কীকরণ ব্যবস্থা নেয়া, জামিন প্রদানকারী সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তার সঙ্গে কারাগার কর্তৃপক্ষের যোগাযোগপূর্বক জামিন আদেশের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়াসহ বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। সুপ্রিম কোর্টে অনলাইন বেইল কনফারমেশন সফটওয়্যার সিস্টেম চালু রয়েছে। এর মাধ্যমে উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত জামিনের সত্যতা যাচাই করতে পারছে অধস্তন আদালত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন পৌনে ৬ লাখ মামলা

আপডেট টাইম : ১০:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০