ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আহত সাংবাদিক সুমনকে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে হামলায় আহত আগামী নিউজ ডটকমের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির নেতা তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।

একইসঙ্গে যুবদল নেতা মো. সাদ্দাম হো‌সেনকেও দেখতে যান তারা।

এসময় তারা তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারো উপর হামলা কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য। এরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন যে নিশ্চুপ রয়েছে এ বিষয়টি আমাদের আহত করে।

তি‌নি আরো ব‌লেন, নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিতে চাই, প্রতিশ্রুতির সাথে তাদের কর্মের কোনো মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করেছে।

সাংবা‌দিক‌দের ওপর হামলার নিন্দা জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, নির্বাচনের তিন-চার দিন আগে আমাদের প্রচারণায় হামলা হয়েছিল। সেইখানেও তিনজন সাংবাদিক আহত হয়েছে। নির্বাচনে যেসকল সাংবাদিক দায়িত্ব নিয়ে ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছে তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, বাংলা‌দেশ লেবারপা‌র্টির চেয়ারম্যান ডা.‌ মোস্তা‌ফিজুর রহমান ইরান, বিএন‌পি চেয়ারপারস‌নের মিডিয়া ইউং সদস্য শায়রুল ক‌বির খান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলে, যুগ্ম সম্পাদক তানজিল আহসান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

আহত সাংবাদিক সুমনকে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক

আপডেট টাইম : ০৭:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০