ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের বক্তব্য উদ্বেগজনক : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, জম্মু ও কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার যে বক্তব্য রেখেছেন, তা সত্যের অপলাপ মাত্র, যা এই উপমহাদেশের জন্য উদ্বেগজনক।

আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, জম্মু ও কাশ্মীর ইস্যু অবশ্যই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের ভেতরকার সমস্যা ভারতকেই সমাধান করতে হবে। আমরা লক্ষ্য করছি, জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে ভারত সরকার অনেক অগ্রসর হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা এই উপমহাদেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করি। জম্মু ও কাশ্মীর প্রশ্নে পাকিস্তান যে বক্তব্য রেখেছে তাতে এই উপমহাদেশের নিরাপত্তার প্রশ্নে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, তাদের মুখে গণহত্যার অভিযোগ বেমানান। এখন যেহেতু এই উপমহাদেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে না করে পাকিস্তানের উচিত হবে প্রতিবেশীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সব অমীমাংসিত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

পাকিস্তানের বক্তব্য উদ্বেগজনক : জি এম কাদের

আপডেট টাইম : ০৬:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০