ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ভক্ত ৭২০০ ছবি আঁকলেন তাহসানের

বিনোদন ডেস্ক : প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। বলিউড তারকাদের নিয়ে প্রায়ই ভক্তদের নানা পাগলামি করতে দেখা যায়। এবার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের ৭ হাজার ২০০ ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন এক ভক্ত। গত এক বছরে এসব ছবি এঁকেছেন তিনি। এসব ছবি সংগ্রহের পাশাপাশি ফেসবুকেও শেয়ার করেছেন এই শিল্পী।

এই ভক্তের নাম রাকিব সানকে। পৈতৃক বাড়ি ঢাকার কামরাঙ্গীর চরে। জন্ম জার্মানিতে, বিয়েও করেছেন সেখানে। জার্মানিতে বসবাস করলেও বর্তমানে দেশে অবস্থান করছেন তিনি। রাকিব সানকে বলেন, ‘২০০৪ সাল থেকে তাহসান ভাইয়ের গান শুনছি। গান শুনতে শুনতেই তার ভক্ত হয়ে যাই। এরপর তাহসান ভাইয়ের ফেসবুক গ্রুপ ও পেজে যুক্ত হই। একসময় তার ছবি আঁকা শুরু করি।’

‘‘তাহসান ভাইয়ের ‘অভিমান আমার’ অ্যালবাম প্রকাশের পর, সেই পোস্টার এঁকে ফেসবুকে প্রকাশ করি। যা তাহসান ভাইয়ের নজরে আসে। তাহসান ভাইও তার ফেসবুকে ছবিটি শেয়ার করেন। এ থেকে আরো উৎসাহ পাই। এক একটি ছবি আঁকতে আমার ১০ থেকে ২০ মিনিট লাগে। এমনও দিন গেছে— দিনে ৫০টি ছবি এঁকেছি। বলতে পারেন, তাহসান ভাইয়ের ছবি আঁকা আমার নেশা হয়ে গেছে।’’ বলেন রাকিব সানকে।

তাহসানের ছবি আঁকতে ভালো লাগে রাকিবের। গত এক মাস ধরে ক্যানভাসের ওপর পাথর দিয়ে একটি ছবি আঁকছেন রাকিব। তার খুব ইচ্ছা ছবিটি তাহসান খানের হাতে তুলে দেওয়ার। এদিকে ভক্ত রাকিবের এমন কাণ্ডের খবর পেয়েছেন তাহসান। খুব শিগগির রাকিবের সঙ্গে তাহসান দেখা করবেন বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ভক্ত ৭২০০ ছবি আঁকলেন তাহসানের

আপডেট টাইম : ০৭:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০