ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

দিলারা জামান ও তৌকীর বঙ্গবন্ধুর বায়োপিকে

বিনোদন ডেস্ক :মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক সিনেমা। ভারত ও বাংলাদেশ সরকারের যৌথপ্রযোজনায় এটি পরিচালনা করবেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।

এখন চলছে সিনেমাটির বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাইয়ের কাজ। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে গত ৫ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন শ্যাম বেনেগাল। তারই অংশ হিসেবে বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও তৌকীর আহমেদকে সিনেমাটির জন্য চূড়ান্ত নির্বাচন করা হয়েছে।

আত্মজীবনীমূলক এ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান। আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে অভিনয় করবেন তৌকীর আহমেদ।

দিলারা জামান বলেন, ‘জানি না ঠিকভাবে চরিত্রটি করতে পারব কি না। কিন্তু ইতিহাসের অংশ হওয়ার এই সুযোগ পেয়ে খুবই সম্মানিত, আনন্দিত বোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী সিনেমাটি মন দিয়ে দেখবেন। এত বড় পরিচালক, নিশ্চয়ই আমাকে দিয়ে চরিত্রটা বের করে নেবেন। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়েছি। তার মা–বাবার সাক্ষাৎকার দেখেছি। অপেক্ষা করছি কাজটা করার জন্য।’

অন্যদিকে তৌকীর আহমেদ আজ শুক্রবার সকালে চরিত্রটির জন্য পোশাকের মাপ দিয়েছেন। বঙ্গবন্ধুর বায়োপিকে কাজের সুযোগ পেয়ে ভীষণ খুশি এই অভিনেতা। তৌকীর আহমেদ বলেন, ‘এত বড় একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। বঙ্গবন্ধুর জীবন নিয়ে নির্মিত সিনেমায় তারই রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্র করতে পারাটা বিশেষ কিছু।’

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন সিনেমাটির শুটিং শুরু হবে। ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি ভারতেও মুক্তি পাবে বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

দিলারা জামান ও তৌকীর বঙ্গবন্ধুর বায়োপিকে

আপডেট টাইম : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০