ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বিজেপির পার্থ আমন্ত্রণ পেয়েও ২০ দলের বৈঠকে যাবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বৈঠক ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট। আগামীকাল সোমবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মো. মোস্তাফিজুর রহমান ইরান ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ ফেব্রুয়ারি এ জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেটি ছিল জোটের দ্বিতীয় বৈঠক। দীর্ঘদিন পর জোটের বৈঠক ডাকায় বিএনপির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন শরিক নেতারা।

সূত্র জানায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে বিজেপির জোট ত্যাগ এবং আরেক শরিক লেবার পার্টির বিএনপিকে দেয়া আল্টিমেটামসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী বৈঠকে জোট সংস্কারেরও প্রস্তাব তোলা হতে পারে।

জোট ত্যাগকারী আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টিকেও (বিজেপি) বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠক প্রসঙ্গে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান বলেন, দীর্ঘদিন পর হলেও জোটের বৈঠক ডাকায় বিএনপিকে ধন্যবাদ। তবে এ বৈঠক নিয়মিত হওয়া দরকার এবং গত সাড়ে সাত বছরে জোটের শরিক দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা দরকার।

‘কাউকে ছোট বা হেয় করা নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ২০ দলীয় জোটের অনেক দলই কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যেহেতু জোট ভূমিকা রাখতে পারছে না, বিষয়টি বিএনপিকে অনুধাবন করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের চিন্তা মাথায় রেখে জোটে সংস্কার আনা দরকার।’

তিনি আরও বলেন, কার্যকর ভূমিকা না রাখার কারণে বিভিন্ন রাজনৈতিক দলেও নেতৃত্বের পরিবর্তন হয়। অতএব জোটেও নেতৃত্বের বা দলের পরিবর্তন আনলে জোট আরও গতিশীল হবে বলে আমি মনে কর।

এদিকে জোটের বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিজেপি মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন, ‘একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সম্পর্ক থাকা দরকার সেটা অবশ্যই আমাদের পক্ষ থেকে থাকবে। আমরা সম্পূর্ণ নৈতিক জায়গা থেকে ২০ দলীয় জোট থেকে বের হয়েছি। সুতরাং তাদের বৈঠকে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বিজেপির পার্থ আমন্ত্রণ পেয়েও ২০ দলের বৈঠকে যাবে না

আপডেট টাইম : ০৩:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯