ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজি প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজির (বিএসজি) একটি প্রতিনিধি দল। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বিএসজি সভাপতি ডা.ক্যাথরিন এডওয়ার্ডস-এর নেতৃত্বে একটি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে ডা. এডওয়ার্ডস যুক্তরাজ্যে বিএসজি’র গুরুত্ব, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজির প্রশিক্ষণ এবং ক্লিনিক্যাল সেরা অনুশীলনের মান অর্জনের ক্ষেত্রে বিশেষত গবেষণার সুবিধার্থে সংগঠনের ভূমিকা ব্যাখ্যা করেন। এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি রোগীদের জন্য উন্নত চিকিৎসার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তার সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন।

ডা. এডওয়ার্ডস প্রধানমন্ত্রীকে অবহিত করেন, বিগত সাত বছরেরও বেশি সময় ধরে বিএসজি বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজির (বিজিএস) সঙ্গে শক্তিশালী সংযোগ স্থাপন করেছে। তিনি আরও জানান, বিএসজি সম্প্রতি ঢাকার মহাখালিতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং হাসপাতালে এন্ডোস্কোপির জন্য একটি জাতীয় প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠা করতে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির (বিজিএস) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে।

এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা তাদের প্রচেষ্টার আরও সাফল্য দেখতে চাই।’ তার সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, তারা দেশের ১৩টি মেডিক্যাল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ যুক্ত করেছেন। পাশাপাশি সারাদেশের উপজেলা পর্যায়ের হাসপাতালে ওয়েব ক্যামেরা বসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একইসঙ্গে নার্সদের আরও দক্ষ করতে সরকার প্রয়োজনীয় প্রশিক্ষণও দিচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. আ ব ম আব্দুল্লাহ, বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান। প্রসঙ্গত ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজি একটি নিবন্ধিত দাতব্য সংস্থা। এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি সংগঠন। এতে তিন হাজারের বেশি সদস্য রয়েছে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজি প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০