ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জামিন পেলে লন্ডন যাবেন খালেদা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত জামিন আবেদন করেছেন। জামিন পেলে চিকিৎসার জন্য তিনি লল্ডনে যাবেন জানিয়েছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আইনজীবী লিওন বলেন, ‘ম্যাডাম অসুস্থ, জামিন পেলে যুক্তরাজ্যে যাবেন। আগামীকাল এই আবেদনের ওপর শুনানি হতে পারে।’ এ সময় তিনি জানান, তারা এবার খালেদা জিয়া জামিন পাবেন বলে আশা করছেন।

আগামীকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদন খারিজ করে দেয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মত এই সিদ্ধান্ত দেন। তবে এসময় তার চিকিৎসাসংক্রান্ত বেশ কিছু পর্যবেক্ষণও দেয় আদালত।

পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। গত এপ্রিল থেকে অসুস্থ খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে কারা হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে এই মামলায় হাইকোর্টে আবার জামিন আবেদনের সিদ্ধান্ত হয়। আইনজীবীরা আশা করছেন, এবার জামিন দিয়ে আদালত দৃষ্টান্ত স্থাপন করবেন।

এদিকে খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে খালেদা জিয়ার জামিনের ব্যাপারে ফোনে কথা বলেছেন। তবে সেখানে প্যারোলের ব্যাপারে কথা হয়নি বলে দাবি করছেন বিএনপি মহাসচিব। যদিও ওবায়দুল কাদের দাবি করছেন, কথা হয়েছে এবং তার কাছে প্রমাণ আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

জামিন পেলে লন্ডন যাবেন খালেদা

আপডেট টাইম : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০