ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বিটিআরসিকে আলোচনায় বসার আমন্ত্রণ জানাল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক : বিরোধপূর্ণ অডিটের স্বচ্ছ ও গঠনমূলক সমাধানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে গ্রামীণফোন।

আজ বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান দেশের বৃহত্তম মোবাইল অপারেটর জিপির কর্মকর্তারা।

আলোচনার মাধ্যমে স্বচ্ছ ও গঠনমূলকভাবে বিরোধপূর্ণ অডিট আপত্তি সমাধানে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন পর্যায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে আসছে গ্রামীণফোন। ধারাবাহিক এ আলোচনার পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ অডিট আপত্তির সমাধান প্রক্রিয়া এগিয়ে নিতে আজ গ্রামীণফোন বিটিআরসিতে ১০০ কোটি টাকা জমা দেয়ার প্রস্তাব দিয়েছে। গ্রামীণফোন আন্তরিকভাবে প্রত্যাশা করে এই প্রক্রিয়ার মাধ্যমে বিটিআরসি গঠনমূলক আলোচনায় অংশ নিয়ে সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির একটি ফ্রেমওয়ার্ক ও পদ্ধতিতে সম্মত হবে। তবে বিটিআরসি আজকে এ প্রস্তাবনায় সম্মত হয়নি।

সংবাদ সম্মলনে গ্রামীণফোনের পরিচালক ও রেগুলেটরি অ‌্যাফেয়ার্সের প্রধান হোসেন সাদাত বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য হলো- অডিট দাবির যথার্থতা বিবেচনায় এনে একটি সমাধানে পৌঁছানো, যা চলমান আইনি প্রক্রিয়ার বাইরে বিকল্প একটি উদ্যোগ। মহামান্য হাইকোর্ট অডিট দাবি আদায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, কিন্তু এই অডিট দাবির যথার্থতা নিয়ে কোনো মত দেননি।

গ্রামীণফোনের দাবি, তারা এ পর্যন্ত সরকারি কোষাগারে ৭৫ হাজার ৪৫০ কোটি টাকা দিয়েছে। ২০১৯ সালে গ্রামীণফোন তার আয়ের ৫৯.২ শতাংশ ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, এক্সসাইজ ডিউটি বাবদ সরকারকে দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বিটিআরসিকে আলোচনায় বসার আমন্ত্রণ জানাল গ্রামীণফোন

আপডেট টাইম : ০৮:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০