ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

কমলাপুরে হবে মাল্টিমডেল অবকাঠামো

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকার কমলাপুর ও শাহজাহানপুর এলাকা নিয়ে মহাপরিকল্পনা রয়েছে জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জাইকার অর্থায়ন ও কারিগরি সহায়তায় এই এলাকার মাল্টিমডেল অবকাঠামো হবে।

তিনি বলেন, তখন এলাকার সবকিছু পরিবর্তন হয়ে উন্নত বিশ্বের আদলে আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কমলাপুর স্টেশন গড়ে তোলা হবে।

আজ বৃহস্পতিবার শাহজাহানপুর রেলওযে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, একটি উন্নত, আধুনিক দেশ গড়তে সমন্বিত যোগাযোগ ব্যবস্থার দরকার। বর্তমান সরকার যোগাযোগে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তুলছে। রেল এক সময় অবহেলিত ছিল। বর্তমান প্রধানমন্ত্রী রেলকে অধিক গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন ও বাজেট বরাদ্দ দিচ্ছেন।

রেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রেলে অনেক প্রকল্প চলমান আছে। যেমন-ঢাকা-টঙ্গী তৃতীয়, চতুর্থ লাইন, টঙ্গী-জয়দেবপুর দ্বিতীয় লাইন, ঢাকা-চট্টগ্রাম পুরা ডাবল লাইন করা হচ্ছে। ঢাকা-কুমিল্লা সরাসরি লাইন নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড লাইন নির্মাণ, চট্টগ্রাম-কক্সবাজাার নতুন রেললাইন, বঙ্গবন্ধু আলাদা রেলসেতু নির্মাণের ভিত্তিপ্রস্তরসহ অন্যান্য প্রকল্পের কথা উল্লেখ করেন।

রেলমন্ত্রী এ সময় শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে মন্ত্রী তাদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে দেশ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য রাখেন।

এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান, মহাব্যবস্থাপক (পূর্ব) নাসির উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকতা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

কমলাপুরে হবে মাল্টিমডেল অবকাঠামো

আপডেট টাইম : ০৬:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০