ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইউএন বাংলা ফন্ট চালু করল জাতিসংঘ

অনলাইন ডেস্ক: বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘ইউএন বাংলা ফন্ট’ ও ২০১৯ সালের মানব উন্নয়ন প্রতিবেদনের সারসংক্ষেপ বাংলায় প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

গতকাল শুক্রবার রাজধানীতে আয়োজিক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আনুষ্ঠানিকভাবে ইউএন বাংলা ফন্টের উদ্বোধন করেন।

ইউএনডিপি বলেছে, বাংলা বর্ণমালার যুক্তাক্ষর ও মাত্রাসহ অন্যান্য বিষয়কে বিবেচনায় নিয়ে এ ফন্ট তৈরি করা হয়েছে। ইউএনডিপির (ওয়েবসাইট) থেকে এ ফন্ট ডাউনলোড করা যাবে।

অনুষ্ঠানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল, সহকারী প্রশাসক এবং আঞ্চলিক ব্যুরো ক্যানি উয়িনারাযা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯ এর বাংলা সংস্করণটির সংক্ষিপ্তসারের লেখক ড. সেলিম জাহান অনুষ্ঠানে বক্তব্য দেন।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান এনগুয়েন এবং ড. সেলিম জাহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোমেন বলেন, বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার প্রচেষ্টা চলছে এবং সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বর্তমানে জাতিসংঘের ছয়টি দাফতরিক ভাষা রয়েছে। এগুলো হলো- ইংরেজি, আরবি, চাইনিজ, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ।

সূত্র : ইউএনবি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ইউএন বাংলা ফন্ট চালু করল জাতিসংঘ

আপডেট টাইম : ০১:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০