ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

তারার হাট বসবে মেঘবাড়িতে

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। কয়েকমাস আগে এ সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আবারও সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হন।

চলচ্চিত্র শিল্পী, নির্মাতা, প্রযোজক ও সাংবাদিকদের নিয়ে বনভোজনের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী ২৯ ফেব্রুয়ারি গাজীপুরের মেঘবাড়িতে বনভোজনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্রের নবীন-প্রবীণ সকল শিল্পীদের উপস্থিতিতে মুখরিত হবে এবারের বনভোজন। অতীতের তুলনায় এবার আরো জাঁকজমকপূর্ণ হবে। শিল্পীরা একটি দিন আনন্দ করবে, একে অপরের সঙ্গে দেখা হবে, আড্ডা দিবে- এমন পরিবেশ তৈরি করতেই এই বনভোজনের আয়োজন। এবারের আয়োজনে কোনো কিছুর কমতি থাকবে না বলে আশা করছি। সবাইকে নিয়ে আনন্দঘন মিলনমেলা করতে চাই।’

ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ-নবীনসহ প্রায় ছয়শত শিল্পী একত্রিত হবেন। বনভোজনে তারকাদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বলে জানান জায়েদ খান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

তারার হাট বসবে মেঘবাড়িতে

আপডেট টাইম : ০৮:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০