ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আহমদ ছফাকে নিয়ে প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক : আহমদ ছফা। একাধারে কবি, ঔপন্যাসিক, চিন্তাবিদ ও কলামিস্ট। অনেকে আহমদ ছফাকে প্রাবন্ধিক হিসেবে দেখলেও তিনি ছিলেন বহুমাত্রিক লেখক।

এবার আহমদ ছফাকে নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র। নাম ‘আহমদ ছফা: দ্য থিঙ্কার অব অ্যা নেশন’। এটি প্রযোজনা ও পরিচালনা করছেন সন্দিপ বিশ্বাস।

আহমদ ছফা নগরীর বাংলামটরের যে বাড়িতে বসবাস করতেন সেখানেই শুরু হয়েছে এ প্রামাণ্যচিত্রের আনুষ্ঠানিক শুটিং। গত ২১ ফেব্রুয়ারি সকালে শুটিংয়ের উদ্বোধন করেন কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর। এ সময় আরো উপস্থিত ছিলেন—লেখক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক, চলচ্চিত্র নির্মাতা আবিদ মল্লিক, চলচ্চিত্রকর্মী ও নির্মাতা সাদেক হোসেন সনি, পরিচালনা সহযোগী প্রান্ত বিশ্বাস প্রমুখ।

ঢাকা, চট্টগ্রাম, নড়াইল ও কলকাতায় এর দৃশ্যধারণের কাজ হবে। চলতি বছরের শেষের দিকে এটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।

১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশে জন্মগ্রহণ করেন আহমদ ছফা। তার শিক্ষাজীবন শুরু হয় নিজ গ্রামেই। চট্টগ্রামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকায় আসেন। ২০০১ সালের ২৮ জুলাই মাত্র ৫৮ বছর বয়সে মারা যান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

আহমদ ছফাকে নিয়ে প্রামাণ্যচিত্র

আপডেট টাইম : ১০:১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০