ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

তালায় মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি ও মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের অধীন “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)”-এর আওতায় বুধবার (২৪ জুন) সকালে উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, ডা. আপ্তাব উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহীন এবং নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান।
এ সময় স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে পোনা মাছ, মাছের খাদ্য, ফলজ ও সবজির চারা এবং মাছ চাষে প্রয়োজনীয় অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক ও ইউনিয়ন পর্যায়ের চাষীদের আধুনিক মৎস্য চাষ প্রযুক্তিতে দক্ষ করে তোলা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় তালা উপজেলার সুফলভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, আমিষের চাহিদা পূরণ এবং নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

তালায় মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

আপডেট টাইম : ০৫:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬