ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিয়ম নেই, সম্ভব হলে আমিও পরতাম: এ আর রহমান

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী সুরকার এ আর রহমান। খ্যাতিমান এই শিল্পীর মেয়ে খাতিজার বোরকা পরা নিয়ে অনেকদিন থেকেই আলোচনা চলছে।

কয়েকদিন আগে এ বিষয়ে সমালোচনা করেন লেখিকা তসলিমা নাসরিন। এক সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্ন করা হলে এ আর রহমান বলেন, পুরুষদের বোরকা পরার নিয়ম নেই, সম্ভব হলে আমিও পরতাম। সাধারণ জীবনযাপনের জন্য এটি খুবই ভালো। আমার মতে, খাতিজা এর মধ্যেই তার স্বাধীনতা খুঁজে পেয়েছে। তার সরলতা এবং সে যে সামাজিক কর্মকাণ্ড করে তাতে আমি মুগ্ধ।

তিনি আরো বলেন, আমি মনে করি, এটি যতটা না ধর্মীয় তার চেয়ে মনস্তাত্ত্বিক বিষয়। কারণ সে গানও গেয়েছে এবং ১ কোটি লোক সেটি তাদের রিংটোন হিসেবে ব্যবহার করেছেন। আত্মকেন্দ্রীক কাউকে যখন খারাপ অথবা ভালো নিয়ে জ্বালাতন করবেন যে কেউ-ই এটির পাল্টা জবাব দেবে।

এর আগে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তসলিমা নাসরিন লেখেন, আমি এ আর রহমানের সংগীত খুবই পছন্দ করি। কিন্তু যখনই তার মেয়ের দিকে তাকাই আমার দম বন্ধ হয়ে যায়। একটি শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারের সদস্য হয়েও কত সহজে ব্রেইনওয়াস হয়, এটি খুবই হতাশার।

এর পাল্টা জবাবও দিয়েছেন এ আর রহমানের মেয়ে খাতিজা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তসলিমা নাসরিনকে উদ্দেশ্যে করে তিনি লেখেন, আমি দুঃখিত আমার পোশাকে আপনার দম বন্ধ হয়ে যায়। দয়াকরে মুক্ত বাতাস গ্রহণ করুন। আমার দম বন্ধ হয় না, কারণ আমি যে নীতি মেনে চলি তাতে আমি গর্বিত। আমি আপনাকে পরামর্শ দিব, প্রকৃত নারীবাদ কী তা গুগল করে জেনে নিন। নারীবাদ মানে অন্য মেয়েকে হেয় করা ও কোনো বিষয়ে তার বাবাকে টেনে আনা নয়। আর কখনো আপনাকে আমার বোরকা পরা ছবি পাঠিয়েছি কিনা আমার মনে পড়ে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

নিয়ম নেই, সম্ভব হলে আমিও পরতাম: এ আর রহমান

আপডেট টাইম : ১০:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০