ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পাবনার পৌর মেয়র মিন্টুর আ’লীগে যোগদান

ঢাকা: আওয়ামী লীগের রাজনীতিতে ফিরলেন পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তিনবারের পৌর মেয়র কামরুল হাসান মিন্টু।

গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে ফুল দিয়ে তিনি ও তার অনুসারীরা আওয়ামী লীগে যোগ দেন।

এসময় তার সঙ্গে কয়েকশ নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, আমরা পার্টির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি।

‘তবে আমার একটা কথা হচ্ছে— দল করলে দলের নিয়ম-কানুন মেনে চলতে হবে।’

তিনি আরও বলেন, মাদক বিক্রেতা, ভূমি দখলকারী, চিহ্নিত চাঁদাবাজ, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী চক্র; এই ধরনের লোক আমরা আওয়ামী লীগে নেব না।

এসময় কামরুল হাসান মিন্টু বলেন, আমার মনে হয় না আমি বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হতে পেরেছি। শেখ হাসিনা মায়ের দৃষ্টিকোণ থেকে আমাদের ক্ষমা করে দিয়ে ঘরে তুলে নিয়েছেন। এজন্য আমি ব্যক্তিগতভাবে ও পাবনাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগত ভাবে তার কাছে আরও ঋণী হয়ে গেলাম।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু বলেন, আওয়ামী লীগ ঘরানার নেতাকর্মীদের সঙ্গে তার (মিন্টুর) সম্পর্কচ্ছেদ হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করবার লক্ষ্যেই ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছেন।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, মিন্টু জন্মগতভাবে আওয়ামী লীগের ছেলে। সে বঙ্গবন্ধুর সৈনিক ছিল। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ তার মধ্যে ছিল।

পরে রাতেই নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কামরুল হাসান মিন্টু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পাবনার পৌর মেয়র মিন্টুর আ’লীগে যোগদান

আপডেট টাইম : ০২:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০