ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

চিত্রপরিচালক আনোয়ার সিরাজী গুরুতর অসুস্থ

বিনোদন প্রতিবেদক : চিত্রপরিচালক আনোয়ার সিরাজী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত রোববার হৃদক্রিয়ায় আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। রাজধানীর জাতীয় হৃদরোগ রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চিত্রনাট্যকার এম এ শহিদ জানান, আনোয়ার সিরাজী বর্তমানে ৪র্থ তলার ৬ নং ওয়ার্ডে ডা. খন্দকার শহিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। দু-একদিনের মধ্যে তার এনজিওগ্রাম করাতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকেও সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে। এ প্রসঙ্গে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আনোয়ার সিরাজির খোঁজখবর নিচ্ছি। আমরা তার জন্য সবার কাছে দোয়া চাই।’

আনোয়ার সিরাজী বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি অভিনয় করেন। এছাড়া তিনি আবৃত্তিকারও। ‘শয়তানের আজরাঈল’, ‘সোনার ময়না পাখি’, ‘অরুণ শান্তি’, ‘কমিশনার’ শিরোনামের সিনেমা নির্মাণের জন্য পরিচিত তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

চিত্রপরিচালক আনোয়ার সিরাজী গুরুতর অসুস্থ

আপডেট টাইম : ১০:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০