ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

প্রভাস-দীপিকা জুটি বাঁধছেন

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার পরিচালক নাগ অশ্বিন তার পরবর্তী সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। নাম ঠিক না হওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভাস।

অন্যদিকে গুঞ্জন উঠেছে, এ সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নেওয়ার পরিকল্পনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন দীপিকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটিতে একটি সূত্র বলেন, ‘‘নাগ অশ্বিন তার সিনেমায় বলিউডের কোনো অভিনেত্রীকে নিতে চাইছেন। এক্ষেত্রে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার কথা ভেবেছেন। বিশেষ করে ‘পিকু’ খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে চাইছেন এই নির্মাতা।’’

২০০৬ সালে কন্নড় ভাষার একটি সিনেমায় অভিনয় করেন দীপিকা। ২০১৪ সালে রজনীকান্তের হাত ধরে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। এজন্য দক্ষিণী সিনেমার দর্শকের কাছে পরিচিত মুখ এই অভিনেত্রী। তাই প্রভাসের বিপরীতে সিনেমাটিতে দীপিকার অভিনয়ের সম্ভাবনার গুঞ্জনই ভারি হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবারই প্রথম নয় ২০১৮ সালের শুরুর দিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল, জুটি বেঁধে বলিউড সিনেমায় অভিনয় করবেন দীপিকা-প্রভাস। যদিও তা গুঞ্জনে আটকে ছিল।

দীপিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাপাক’। এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে তৈরি হয়েছে এটি। মেঘনা গুলজার পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি ফক্স স্টুডিওর সঙ্গে এই সিনেমা প্রযোজনাও করেছেন দীপিকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

প্রভাস-দীপিকা জুটি বাঁধছেন

আপডেট টাইম : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০