ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

যারা থাকছেন বঙ্গবন্ধুর বায়োপিকে

বিনোদন প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় নির্মাণ করছে তার জীবন-নির্ভর চলচ্চিত্র। এ বায়োপিক পরিচালনা করবেন ‘মাস্টার’ খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগাল। অডিশনের মাধ্যমে সিনেমাটির শিল্পী বাছাইয় করা হয়েছে।

এক গেজেটের মাধ্যমে সিনেমাটির অভিনেতা-অভিনেত্রীদের নামের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। এতে বলা হয়- সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে দিলারা জামান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু খন্দকার মোশতাকের চরিত্রে, পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর, মানিক মিয়া চরিত্রে তুষার খান, তাজউদ্দীন আহমদ চরিত্রে ফেরদৌস, খায়রুল আলম সবুজ বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের চরিত্রে, একেএম ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু এবং আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ অভিনয় করবেন।
বিএফডিসি, কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে এর দৃশ্যধারণ করা হবে বলে জানা গেছে। কিছুদিন আগে পরিচালক শ্যাম বেনেগাল লোকেশন দেখার জন্য কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে গিয়েছিলেন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন সিনেমাটির শুটিং শুরু হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

যারা থাকছেন বঙ্গবন্ধুর বায়োপিকে

আপডেট টাইম : ০৮:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০