ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

অসুস্থ খুদে ভক্তের প্রতি রোনালদোর মহানুভবতা

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: মাঠে তিনি অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেন। কিন্তু মাঠের বাইরে এই ক্রিশ্চিয়ানো রোনালদোই কোমল হৃদয়ের একজন। ভক্তের জন্য পর্তুগিজ যুবরাজ নিজের অবস্থান ভুলেছেন, এমন ঘটনা নতুন কিছু নয়। এবার আরও এক মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করলেন জুভেন্টাস সুপারস্টার।

দশ বছর বয়সী জোসেফ রোনালদোর পাগল ভক্ত। থাকে ব্রিস্টলে। ২০১৩ সালে ব্রেন টিউমার ধরা পড়ে তার। অস্ত্রোপচারের পর এখন মোটামুটি সুস্থ আছে। জোসেফের ভীষণ শখ, প্রিয় তারকা রোনালদোর সঙ্গে দেখা করার।
এই খবরটা রোনালদোর কানে আসতেই নিজ উদ্যোগে এই খুদে ভক্তকে ইতালিতে ডেকে পাঠান পর্তুগিজ যুবরাজ। জোসেফ ও তার পুরো পরিবারকে বিমানে করে আসার ব্যবস্থা করে দেন সিআর সেভেন। সোমবার সকালে জুভেন্টাসের ট্রেনিং গ্রাউন্ডে দেখা হয় দুজনের। খুদে ভক্তের হাতে রোনালদো তুলে দেন ক্লাবের জার্সি, সঙ্গে তুলেন ছবিও।

এমন এক ঘটনা স্মৃতিবন্দী করে রেখেছে রোনালদোর ক্লাব জুভেন্টাস। তারাই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই খবর জানিয়ে ছবি পোস্ট করেছে।

জোসেফের মা কেলির যেন বিশ্বাসই হচ্ছে না তার ছেলে রোনালদোর সঙ্গে দেখা করতে পেরেছে। তিনি বলেন, ‘আমাদের কাছে গোটা ব্যাপারটা অকল্পনীয়। রোনালদোর মতো ব্যক্তিত্ব যে আমার ছেলের সঙ্গে দেখা করবেন, তা আমরা কল্পনাই করতে পারিনি। আমরা রোনালদোর মহানুভবতা দেখে মুগ্ধ।’

তবে এমন মহানুভবতা নিয়ে নয়, সিরিআতে এখন আলোচনা এএস রোমার বিপক্ষে জুভেন্টাসের হার নিয়ে। এবং তার চেয়ে বেশি আলোচনা রোনালদোর কাণ্ড নিয়ে। ম্যাচে রোমা দলের ডিফেন্ডার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন পর্তুগিজ যুবরাজ।

ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, ‘তুমি আমার চেয়ে উচ্চতায় এতটাই খাটো যে, তোমার সঙ্গে কথা বলতে চাই না আমি।’ রোনালদোর সেই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এমন মন্তব্য করে জুভেন্টাস তারকা সমালোচকদের কথা শুনছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

অসুস্থ খুদে ভক্তের প্রতি রোনালদোর মহানুভবতা

আপডেট টাইম : ০৮:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯