ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

খুলনায় ৭৭টি কচ্ছপসহ পাচারকারী আটক

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রামে পাচারের জন্য আনা ৭৭টি কচ্ছপ জব্দ করেছে র‍্যাব-৬। এসময় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৬ এর মেজর মো. আনিস-উজ-জামান জানান, ‘র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘোনা বান্ধা গ্রামে রমেশ মিস্ত্রির বাড়িতে কিছু লোক বস্তা ভর্তি কচ্ছপ নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। এরপর র‍্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। কিছু লোক র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা স্থানটি ঘেরাও করে রমেশ মিস্ত্রিকে (৩৪) গ্রেফতার করে। তার দখলে থাকা চারটি চটের বস্তা থেকে ছোট-বড় ৭৭টি কচ্ছপ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, আসামি জিজ্ঞাসাবাদে জানায় সে কুমিল্লা, চাঁদপুর, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গোপনে কচ্ছপ কিনে তার নিজ এলাকায় বিক্রি করে আসছে। সে কচ্ছপ পাচারকারী দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনার ডুমুরিয়া থানায় ১৯২৭ সনের বন আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খুলনায় ৭৭টি কচ্ছপসহ পাচারকারী আটক

আপডেট টাইম : ১১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০