ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

খুলনায় ৭৭টি কচ্ছপসহ পাচারকারী আটক

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রামে পাচারের জন্য আনা ৭৭টি কচ্ছপ জব্দ করেছে র‍্যাব-৬। এসময় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৬ এর মেজর মো. আনিস-উজ-জামান জানান, ‘র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘোনা বান্ধা গ্রামে রমেশ মিস্ত্রির বাড়িতে কিছু লোক বস্তা ভর্তি কচ্ছপ নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। এরপর র‍্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। কিছু লোক র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা স্থানটি ঘেরাও করে রমেশ মিস্ত্রিকে (৩৪) গ্রেফতার করে। তার দখলে থাকা চারটি চটের বস্তা থেকে ছোট-বড় ৭৭টি কচ্ছপ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, আসামি জিজ্ঞাসাবাদে জানায় সে কুমিল্লা, চাঁদপুর, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গোপনে কচ্ছপ কিনে তার নিজ এলাকায় বিক্রি করে আসছে। সে কচ্ছপ পাচারকারী দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনার ডুমুরিয়া থানায় ১৯২৭ সনের বন আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা

খুলনায় ৭৭টি কচ্ছপসহ পাচারকারী আটক

আপডেট টাইম : ১১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০