ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

মা হচ্ছেন মার্কিন গায়িকা কেটি পেরি

বিনোদন ডেস্ক : ব্রিটিশ অভিনেতা অরলান্ডো ব্লুমের সন্তানের মা হচ্ছেন মার্কিন গায়িকা কেটি পেরি।

আজ বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে কেটি পেরির নতুন মিউজিক ভিডিও ‘নেভার ওর হোয়াইট’। এর শেষ অংশে বেবি বাম্পসহ হাজির হন এই গায়িকা। পরবর্তী সময়ে ইনস্টাগ্রামে লাইভে এসে মা হওয়ার খবরটি নিশ্চিত করেন তিনি।

কেটি পেরি বলেন, সম্ভবত সবচেয়ে বেশি সময় গোপন রাখতে পেরেছি। আমি দেরি করলেও আপনারা ইতোমধ্যে জেনে গেছেন। এই গ্রীষ্মে অনেক কিছু হতে যাচ্ছে। আমরা অনেক খুশি।

ইতোমধ্যে অরলান্ডো ব্লুমের সঙ্গে বাগদান সেরেছেন কেটি পেরি। খুব শিগগির তারা বিয়ে করবেন বলে জানা গেছে।

এর আগে সুপার মডেল মিরান্ডা কেরকে বিয়ে করেছিলেন অরলান্ডো। তাদের নয় বছর বয়সি একটি মেয়েও রয়েছে। অন্যদিকে ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেন কেটি। তবে তাদের সংসার টিকেছে মাত্র দুই বছর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

মা হচ্ছেন মার্কিন গায়িকা কেটি পেরি

আপডেট টাইম : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০