ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

দরজা ভেঙে উপসচিবের পচনধরা মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বেইলি রোডের বাসভবন থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আবদুল কাদের চৌধুরীর পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা প্রায়, ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে বেইলি রোডের বেইলি স্কয়ারের ১/৫ নম্বর বাড়ির ৩য় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল কাদের চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। তিনি গত ৭-৮ দিন ধরে তিনি অফিসে যাচ্ছিলেন না। সহকর্মীরাও যোগাযোগ করে তাকে পাননি। গতকাল তার পাশের ফ্ল্যাটের লোকজন পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সিআইডির ক্রাইম সিন ইউনিটকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ডি-কম্পোজড (পচন ধরা যাওয়া) মরদেহ দেখতে পায়।

তিনি আরও বলেন, আবদুল কাদের অবিবাহিত, তিনি ওই বাসায় একাই থাকতেন। ধারণা করা হছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ কয়েকদিন থাকার কারণে এতে পচন ধরেছে। তবে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। তারা কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

দরজা ভেঙে উপসচিবের পচনধরা মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০