ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১ মার্চ খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সরকারকে বলবো, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আমরা বুধবার (১১ মার্চ) সারাদেশের মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবো।’

শনিবার (৭ মার্চ) রাতে গুরশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল সব কথা বলেন।

খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা আবারও দেখা করেছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তারা বেরিয়ে এসে যা বলেছেন, তা উদ্বেগজনক। তারা বলেছেন, এতটুকু খালেদা জিয়ার শারীরিক উন্নতি হয়নি, আরও অবনতির দিকে যাচ্ছে। খালেদা জিয়াকে আর ফিরে পাবো কি না-তা নিয়ে আমরা নিশ্চিত নই। এটা এত বেশি উদ্বেগের বিষয় যে, গোটা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে।’

খালেদা জিয়ার কারামুক্তির ইস্যুতে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি, চেষ্টা করছি, আইনি ব্যবস্থা নিয়েছি। রাজনৈতিক ব্যবস্থা নিয়েছি। কিন্তু সরকার এ ব্যাপারে এতটুকু কর্ণপাত করছে না।’

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় থেকে রাত ৯টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

১১ মার্চ খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

আপডেট টাইম : ০১:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০