ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোশাররফ করিম ও প্রভার নতুন ধারাবাহিক

বিনোদন ডেস্ক : পুরান ঢাকার লালবাগের এক মহল্লায় বসবাস করে তারা মিয়া ও বাদশা মিয়ার পরিবার। সম্পর্কে তারা চাচাতো ভাই। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। জনপ্রিয় চাঁন বিরিয়ানির মালিক তারা মিয়া। তার দোকানের ঠিক বিপরীতে বাদশা মিয়া চালু করে নিউ চাঁন বিরিয়ানি। সারাক্ষণ দুই দোকানের মধ্যে প্রতিযোগিতা চলে।

এদিকে বাদশার বোন হোসনে আরা পছন্দ করে তারা মিয়াকে। নানা কৌশলে তারা মিয়ার সঙ্গে দেখা করে সে। তারা মিয়াও তাকে মনে মনে পছন্দ করে। এদিকে তাদের মায়ের মধ্যে নিয়মিত আয়োজন করে ঝগড়া চলে। তারা মিয়ার পেছনে মাস্তান লাগিয়ে রাখে বাদশা মিয়া। কীভাবে তাকে ঘায়েল করা যায় সেই চেষ্টা করে। এমন হাস্যরসাত্মক নানা ঘটনা আর দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে এগিয়েছে ‘চাঁন বিরিয়ানি’ নাটকের গল্প।

রিজওয়ান খান রচিত এ নাটক পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা, আরফান, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ। আজ রোববার রাত সাড়ে ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় প্রচার হবে নতুন এ ধারাবাহিকের প্রথম পর্ব। সপ্তাহের রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার একই সময়ে প্রচার হবে নাটকটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

মোশাররফ করিম ও প্রভার নতুন ধারাবাহিক

আপডেট টাইম : ০২:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০