ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

যত্রতত্র কফ-থুতু না ফেলার আহ্বান

ঢাকা: করোনাভাইরাসসহ সংক্রামক সব রোগ ঠেকাতে যত্রতত্র কফ-থুতু না ফেলার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বারসিক, ঢাকা যুব ফাউন্ডেশন ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম।

রোববার (৮মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সবাই শিক্ষিত। এরপরও নিজদের জন্যই বলতে হচ্ছে যত্রতত্র কফ-থুতু না ফেলতে। কারণ এ থেকে জীবাণু বাতাসের সঙ্গে মিশে অন্যজনের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। নিজের পরিবারের কথা চিন্তা করে আমরা কফ-থুতু যেন যত্রতত্র না ফেলি। কারণে যে পথে আপনি এগুলো ফেলবেন সে পথ দিয়ে আপনার পরিবারের কেউ যাতায়াত করতে পারে।

বক্তারা আরও বলেন, যানবাহনে চলাচল করার সময় কফ আসলে আমরা জানালা দিয়ে ফেলে দেই। এটি কার ওপর গিয়ে পড়ছে তা চিন্তা করি না। এটি বাতাসের সঙ্গে মিশে অন্যের নিশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে অ্যাজমা থেকে শুরু করে বিভিন্ন সংক্রামক রোগ তৈরি করে। তাই পাবলিক প্লেসে থাকাকালীন কফ আসলে টিস্যু ব্যবহার করুন। পরে সুযোগ মতো ডাস্টবিনে ফেল দিন। তাহলে অন্যজন সংক্রমিত হওয়ার ঝুঁকি কমে যায়।

পবা সভাপতি আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, পবা সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা সুদিপ্তা কর্মকার, ঢাকা সমিতির নির্বাহী সদস্য মুসলিম আহমেদ, নাসাফের সহ সাধারণ সম্পাদক মোহম্মাদ সেলিম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

যত্রতত্র কফ-থুতু না ফেলার আহ্বান

আপডেট টাইম : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০