ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

হাসপাতালে জনপ্রিয় খল অভিনেতা ডিপজল

বিনোদন প্রতিবেদক : হাসপাতালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে।

কয়েকদিন ধরে ঠান্ডায় ভুগছিলেন তিনি। বুকে কফ জমেছে। গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ তথ্য জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘ডিপজল ভাই কয়েকদিন ধরে অসুস্থ রোধ করছিলেন। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিয়া ভাইসহ (নায়ক ফারুক) আমরা তাকে দেখতে গিয়েছিলাম। চিকিৎসা চলছে। আশা করছি, খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।’

ডিপজল অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এফ আই মানিক পরিচালিত এ সিনেমায় ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। এটি ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

হাসপাতালে জনপ্রিয় খল অভিনেতা ডিপজল

আপডেট টাইম : ০৫:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০