ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

করোনা: অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াবেন অনন্ত

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। রুপালি পর্দার মতো বাস্তব জীবনেও মহানুভবতার পরিচয় দিয়েছেন তিনি। অসংখ্যবার তাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। এবার করোনা মহামারিতে চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

আগামী ২৬ মার্চ বিএফডিসিতে আপদকালীন সহায়তা করবেন এই নায়ক। এদিন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে দুটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশকিছু জরুরি সামগ্রী বিতরণ করবেন।এর মধ্যে আছে- চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ আরও কিছু উপকরণ।বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও প্রযোজক নেতা খোরশেদুল আলম খসরু।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‌‌‘নায়ক অনন্ত জলিল দয়ালু ও মানবিক গুণ সমৃদ্ধ একজন মানুষ। তিনি সব সময়ই এমন উদ্যোগ নিয়েছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাঁর পুরো আয়োজনে বাংলাদেশ শিল্পী সমিতি সহযোগিতা করবে।’

শুধু চলচ্চিত্র নয়, করোনা মোকাবেলা ও স্থানীয় মসজিদকে সহযোগিতা করতে আজ রোববার (২২ মার্চ) হেমায়েতপুরের একটি মসজিদে ৫ লাখ টাকা দান করেছেন বলে জানা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

করোনা: অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াবেন অনন্ত

আপডেট টাইম : ০১:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০