ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

করোনা প্রভাব থেকে মুক্তি পেতে পপির কোরআন খতম

বিনোদন প্রতিবেদক : বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এরই মধ্যে বাংলাদেশে এই ভাইরাসে বেশ কয়েক জন মারা গেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনার প্রভাব থেকে মুক্তি পেতে চিত্রনায়িকা পপি তার গ্রামের বাড়ি খুলনায় মসজিদ, মাদ্রাসা ও এতিম খানায় কোরআন খতম দিয়েছেন। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন এই নায়িকা।

এ প্রসঙ্গে পপি বলেন, ‘যতটুকু সম্ভব আমার জায়াগা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। নিজে সতর্ক থেকে সাধারণ মানুষদের করোনা নিয়ে সচেতন করছি। কারণ আমরা সব সময় নিউজ, ফেসবুকের মাধ্যমে এর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছি। কিন্তু গ্রামের মানুষ করোনাভাইরাস নাম জানলেও এর থেকে মুক্তি কিংবা এর ভয়াবহতা জানে না৷ তাই আমি তাদের সাথে করোনা প্রসঙ্গে কথা বলছি ও সচেতন করার চেষ্টা করছি।’

দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে পপি বলেন, ‘আমরা না হয় কোনোভাবে দিন কাটালাম কিন্তু যারা দিনমুজুর তাদের কি হবে? তাই সবার উচিত তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।

তিনি আরো বলেন, ‘সবাইকে বলব, দয়া করে বাসায় থাকুন। কেউ বাসা থেকে বের হবেন না। নিজে সচেতন থাকুন, অন্য সবাইকেও সচেতন থাকতে বলুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

করোনা প্রভাব থেকে মুক্তি পেতে পপির কোরআন খতম

আপডেট টাইম : ০৫:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০