ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

চলচ্চিত্রের দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ান চিত্রনায়ক অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক : দেশের চলমান করোনা সংকটে চলচ্চিত্রের দুস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। তার এই উদ্যোগ সব মহলে প্রশংসিত হচ্ছে।গতকাল রোববার তার পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি এফডিসির কলাকুশলীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন। এসময় প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার উপস্থিত ছিলেন।

এদিকে করোনার মহামারি থেকে রক্ষা পেতে গত ২৮ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দেশবাসীকে নামাজ, জিকির ও দোয়া করার পরামর্শ দেন ব্যবসায়ী, অভিনেতা অনন্ত জলিল।

তার স্ট্যাটাসে লেখেন, ‘সুপ্রিয়, বন্ধুগণ। আশা করি, সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারিতেও আল্লাহ আমাদের সুস্থ ও বিপদমুক্ত রেখেছেন বলে তার প্রতি আমাদের শুকরিয়া আদায় করছি। বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাসের ঝুঁকি কমাতে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলছে স্বাস্থ্য অধিদপ্তর সহ সকল সেবা সংস্থা।

এভাবেই বিশ্বের সকল দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করছে। বাংলাদেশের সকল মানুষ যেন নিজ গৃহে থাকেন, সেজন্য সরকার টানা দশদিনের ছুটি ঘোষণা করেছে। অতএব আমরা এই দশদিন চব্বিশ ঘন্টা বাসায় অবস্থান করার পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। সাথে জিকির করব, কোরআন শরীফ পাঠ করব।’

তিনি আরো বলেন, ‘সাথে সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারেন। পাশাপাশি যারা বিত্তবান ও সামর্থ্যবান আছেন তারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দুঃস্থ ও অসহায় গরীব মানুষদের খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে পাশে থাকবেন। যেন তারা এই দশদিন অর্থের অভাবে কষ্ট করে থাকতে না হয়। আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জিকির করে নিজেদের, দেশের ও পুরো বিশ্বের সকলের শান্তি, সুস্বাস্থ্য, কল্যাণের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করি। আল্লাহ আমাদের এই এবাদতের উসিলায় বিশ্বকে ভাইরাসমুক্ত ও শান্তিময় করে তুলুক। সবার গুনাহ মাফ করে দিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

চলচ্চিত্রের দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ান চিত্রনায়ক অনন্ত জলিল

আপডেট টাইম : ০১:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০