ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

নতুন চাকরি সজলের

বিনোদন ডেস্ক : পরনে ট্রাউজার ও হলুদ রঙের টি-শার্ট। হাতে মপ। তা দিয়ে বসার ঘরের মেঝে পরিষ্কার করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। একাধিক স্থিরচিত্রে দেখা যায়, কখনো ডাইনিং রুম আবার কখনো বারান্দা পরিষ্কার করছেন তিনি।

পাঠক ভাবতে পারেন, এসব কোনো নাটক-টেলিফিল্মের শুটিংয়ের প্রয়োজনে করছেন সজল। কিন্তু তা নয়, বরং স্বেচ্ছায় ঘরবন্দি জীবনে এভাবেই বাসায় নিয়মিত ঘর পরিষ্কার করছেন তিনি। সজল তার মাকে প্রাত্যাহিক কাজে এভাবেই সহযোগিতা করছেন।

ঘরবন্দি জীবনের কিছু স্থিরচিত্র সজল তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন—নতুন চাকরি। ১ ঘন্টা সময় কোথা দিয়ে চলে যায় টেরই পাইনা। জীবন সুন্দর। বাড়িতে থাকুন। থাকুন নিরাপদে।

করোনা সংক্রমণ রোধে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। টেলিভিশন নাটকের সব ধরনের শুটিংও বন্ধ। অন্য তারকাদের মতো আপাতত বাসায় পরিবারের সঙ্গে সময় পার করছেন সজল।

এ অভিনেতা জানিয়েছেন, বই পড়া, বাগান পরিচর্যা ও ঘরের কাজ-কর্ম করেই সময় কাটছে তার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

নতুন চাকরি সজলের

আপডেট টাইম : ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০