ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম

নতুন চাকরি সজলের

বিনোদন ডেস্ক : পরনে ট্রাউজার ও হলুদ রঙের টি-শার্ট। হাতে মপ। তা দিয়ে বসার ঘরের মেঝে পরিষ্কার করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। একাধিক স্থিরচিত্রে দেখা যায়, কখনো ডাইনিং রুম আবার কখনো বারান্দা পরিষ্কার করছেন তিনি।

পাঠক ভাবতে পারেন, এসব কোনো নাটক-টেলিফিল্মের শুটিংয়ের প্রয়োজনে করছেন সজল। কিন্তু তা নয়, বরং স্বেচ্ছায় ঘরবন্দি জীবনে এভাবেই বাসায় নিয়মিত ঘর পরিষ্কার করছেন তিনি। সজল তার মাকে প্রাত্যাহিক কাজে এভাবেই সহযোগিতা করছেন।

ঘরবন্দি জীবনের কিছু স্থিরচিত্র সজল তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন—নতুন চাকরি। ১ ঘন্টা সময় কোথা দিয়ে চলে যায় টেরই পাইনা। জীবন সুন্দর। বাড়িতে থাকুন। থাকুন নিরাপদে।

করোনা সংক্রমণ রোধে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। টেলিভিশন নাটকের সব ধরনের শুটিংও বন্ধ। অন্য তারকাদের মতো আপাতত বাসায় পরিবারের সঙ্গে সময় পার করছেন সজল।

এ অভিনেতা জানিয়েছেন, বই পড়া, বাগান পরিচর্যা ও ঘরের কাজ-কর্ম করেই সময় কাটছে তার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নতুন চাকরি সজলের

আপডেট টাইম : ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০