ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কাদেরকে বাসা থেকে বের হতে মানা করেছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলার সঙ্গে কথা বলার সময় তিনি তার এ নির্দেশের কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের সঙ্গে যদিও মন্ত্রী থাকতে পারত, তাকে (ওবায়দুল কাদের) আমি বাসা থেকে বের হতে মানা করেছি কোথাও না যেতে।

নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সপ্তম, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত বছরের ৩১ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন তিনি। সেসময় পরীক্ষায় তার করোনারি আর্টারিতে ব্লক পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি হয়।

আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও সিভিল সার্জন মুমিনুর রহমান।

তন্ময় দাস জানান, জেলা থেকে ২১ জনের স্যাম্পল পরীক্ষার জন্য নেয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনের রেজাল্ট পেয়েছি, তা নেগেটিভ এসেছে।
পরে প্রধানমন্ত্রী বলেন, যাদের নেগেটিভ এসেছে আগামী এক সপ্তাহ পরে যেন আবারও পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দেশের সরকারি ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়েছে। একই সময় পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব ধরনের নৌ ও গণপরিবহন চলাচল। একই সঙ্গে, অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ঢোকা ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

কাদেরকে বাসা থেকে বের হতে মানা করেছি: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০