ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেন পাচ্ছেন চট্টগ্রামের যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের যাত্রীরা যাতায়াতের জন্য পাচ্ছেন এক জোড়া বিশেষ ট্রেন। ট্রেন দুটি চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম রুটে চলবে। সম্প্রতি রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের পরিবহন ও বাণিজ্য দফতর সূত্র জানায়, দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৫ মে থেকে। এবার রেলওয়ের পূর্বাঞ্চল রুটে চাঁদপুর স্পেশাল-১ এবং চাঁদপুর স্পেশাল-২ নামে ট্রেন দুটি ২ জুন থেকে চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাতায়াত করবে। চট্টগ্রাম থেকে দুই বিশেষ ট্রেনের পাশাপাশি দেশের বিভিন্ন রুটে সংযুক্ত করা হয়েছে তিন জোড়া বিশেষ ট্রেন।
এসব বিশেষ ট্রেনগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল (ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা), মৈত্রী রেল দিয়ে খুলনা স্পেশাল (খুলনা-ঢাকা-খুলনা), ঈশ্বরদী স্পেশাল (ঢাকা-ঈশ্বরদী-ঢাকা), লালমনিরহাট ঈদ স্পেশাল (লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট), শোলাকিয়া স্পেশাল-১ (ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব) শোলাকিয়া স্পেশাল-২ (ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ)।

রেলওয়ে সূত্র জানায়, আগামী ৫ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে নিয়ে দশদিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে ঈদের আগে পাঁচদিন ঈদের পরবর্তী ছয়দিন ডাউন হিসেবে টিকিট বিক্রি হবে।

আগামী ২২, ৩১ মে-র টিকিট, ২৩ মে ১ জুনের টিকিট, ২৪ মে ২ জুনের টিকিট, ২৫ মে ৩ জুনের টিকিট, ২৬ মে ৪ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে। এ ছাড়া ঈদ শেষে ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে। ২৯ মে বিক্রি হবে ৭ জুন, ৩০ মে বিক্রি হবে ৮ জুন, ৩১ মে বিক্রি হবে ৯ জুন, ১ জুলাই বিক্রি হবে ১০ জুন এবং ৫ জুন বিক্রি হবে ১১ জুনের ফিরতি অগ্রিম টিকিট।

ঈদের পাঁচদিন পূর্ব থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্ত:নগর ট্রেন সমূহের কোনো ডে অব থাকবে না। ঈদ পরবর্তীতে ডে অব কার্যকর হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেন পাচ্ছেন চট্টগ্রামের যাত্রীরা

আপডেট টাইম : ১২:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯