বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

আরো এক মাস বাড়লো ফ্রান্সের লকডাউন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ২৬২ বার পঠিত

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে ফ্রান্সে। কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু এখনই লকডাউন তুলছে না তারা। করোনার সংক্রমণ রুখতে প্রায় আরো একমাস লকডাউন বাড়িয়েছে পশ্চিম ইউরোপের দেশটি। সোমবার প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো টেলিভিশনে দেওয়া এক ভাষণে লকডাউন বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘মহামারি কমতে শুরু করেছে। আপনারা ফল দেখতে পাচ্ছেন। আপনাদের প্রচেষ্টা ও পরিশ্রমের জন্য ধন্যবাদ। প্রতিদিন আমরা একটু একটু করে উন্নতি করছি। কিন্তু আমাদের দেশ পুরোপুরিভাবে এই ক্রান্তিকালের জন্য প্রস্তুত নয়। আমাদের আরো সময় নিতে হবে। তাই লকডাউন ১১ মে পর্যন্ত বাড়ানো হলো।’

বক্তব্যে তিনি আরো জানান ১১ মে এর মধ্যে ফ্রান্স তাদের দেশে করোনার লক্ষণ রয়েছে এমন সবাইকে পরীক্ষা করাতে পারবে। এরপর স্কুল, কলেজ, গীর্জা আস্তে আস্তে খুলতে শুরু করবে।

মার্চের ১৭ তারিখ প্রথম দফায় লকডাউন ঘোষণা করে ফ্রান্স। ৩০ দিনের লকডাউন শেষ হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল। কিন্তু সেটা প্রায় আরো এক মাস বাড়িয়ে করা হল ১১ মে পর্যন্ত।

ইউরোপে ইতালি ও স্পেনের পর সবচেয়ে বেশি করোনায় মারা গেছে ফ্রান্সে। মারা গেছে প্রায় ১৫ হাজার (১৪,৯৬৭)। আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭৭৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com