বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন। দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান কমেছে অস্কারের দর্শক নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি :
ফোরকান উদ্দিন রোমান,
সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের একাংশের জোরালো দাবিতে ২ নং চৌমুহনী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন শা সৈয়দ মহিবউল্লাহ মুবিন।
সম্প্রতি এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “জনগণ যদি আমাকে চায়, তাহলে আমি অবশ্যই নির্বাচন করব।” তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করবেন।
তার পরিকল্পনার মধ্যে রয়েছে—
ইউনিয়নে সুষম উন্নয়ন নিশ্চিত করা,
গ্রাম আদালতকে মানুষের আস্থার জায়গায় পরিণত করা,
অপ্রয়োজনীয় মামলা-মোকদ্দমা কমিয়ে আনা,
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ,
অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ,
এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি যদি চেয়ারম্যান হতে পারি, ইনশাআল্লাহ এলাকাকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করব।”
এদিকে, তরুণ সমাজের একটি বড় অংশ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সমর্থন জানিয়ে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com