বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

এবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মাওলানা সাদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ২৫১ বার পঠিত

অনলাইন ডেস্ক : তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদ কান্দালভি গেল ২৮ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গতকাল সোমবার শেষ হয় তার কোয়ারেন্টাইন। এবার দিল্লির পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির নিজামুদ্দিনে তবলিগ জামাতের ইজতেমা আয়োজন করা ও নোটিস দেওয়ার পরও বিল্ডিং খালি না করায় তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ। ওই তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মাওলানা সাদ কান্দালভি। এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

গেল ১ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু হয়। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ অংশ নেয়। সমাবেশে অংশ নেওয়া অনেকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সেখানে অংশ নেওয়া ভারতের ২৫ হাজার ৫০০ তাবলিগ কর্মীকে কোয়ান্টোইনে রাখা হয়। বাংলাদেশ থেকে অংশ নেওয়া ১২ জনের দুজন করোনায় আক্রান্ত হন। তাদেরও ভারতে আইসোলেশন ও কোয়ারেন্টাইনে রাখা হয়।

নিষেধ অমান্য করেও গণজমায়েত করা ও বিল্ডিং খালি করে না দেওয়ার কারণে মাওলানা সাদ কান্দালভির বিরুদ্ধে দুটি মামলা হয়। সেই মামলায়ই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে গেল ৮ এপ্রিল মাওলানা সাদের আইনজীবী জানিয়েছিলেন কোয়ারেন্টাইন শেষে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তাবলিগ জামাতের শীর্ষ এই নেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com