শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ২৮১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর ভেস্তে যেতে পারে। করোনার মহামারির কারণে এর আগে ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল আইপিএল। তবে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দেশটিতে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে আরও। ফলে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চলতি বছরের আইপিএল।

ভারতে করোনাভাইরাস প্রতিনিয়ত বেড়ে চলেছে। ইতিমধ্যে দেশটিতে প্রায় ১৪ হাজারের মতো মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪৪৮ জন। ফলে গত মঙ্গলবার করোনা প্রতিরোধে দেশটির সরকার নরেন্দ্র মোদি আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে।

সেদিনই এক ভিডিও কনফারেন্সে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, বোর্ড সচিব জয়েশ শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধূমল এক জরুরি বৈঠক করেন। আর তখনই সিদ্ধান্ত হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে আইপিএল। গত বুধবার সে সিদ্ধান্ত জানান হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

আর বিসিসিআই থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে গতকাল বৃহস্পতিবার। অফিসিয়াল বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘দেশের এই জরুরি অবস্থায় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত আইপিএল স্থগিত করা হলো। এই ক্রীড়া টুর্নামেন্টের সঙ্গে যারা জড়িত, তাদের সবার স্বাস্থ্যের দিকটিকেই প্রাধান্য দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া। এর মধ্যে রয়েছে বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজি মালিক, কর্মকর্তা, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং এর সঙ্গে জড়িত আরও অনেকগুলো গ্রুপ। তাদের সবার সঙ্গে কথা বলেই আইপিএল ২০২০ পরবর্তী সুবিধাজনক সময় না পাওয়া পর্যন্ত স্থগিত করা হলো। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

তবে বিসিসিআই জানিয়েছে- তারা নিয়মিতই পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাবে। যাতে সুবিধাজনক সময়ে চাইলে আইপিএল শুরু করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com