মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল?

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪৯২,আরও ১০ জনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : একশ ছাড়িয়েছে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রয়েছে ২ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন আরও ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ‌্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ের শুরুতেই লজিস্টিক বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিএমএসডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহিদুল্লাহ। তিনি বলেন, এ পর্যন্ত ১৪ লাখ ৬৭ হাজার পিপিই ক্রয় করেছে সরকার। এসময় তিনি কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সবাইকে একসঙ্গে এ দুর্যোগ মোকাবিলায় কাজ করার আহ্বান জানান।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ২৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা। যে নমুনা গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ৪৯২ জন শনাক্ত হয়েছে।

তিনি বলেন, মৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী। এর মধ্যে ঢাকার ৫ জন, নারায়ণগঞ্জের ৪ এবং নরসিংদির ১ জন রয়েছেন। বয়সের হিসাবে ৬০ এর উপরে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে ২ জন। নমুনা সংগ্রহের হার বেড়েছে ১০ শতাংশ এবং পরীক্ষার হার বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

গাজীপুরে আক্রান্তের হার বাড়ছে জানিয়ে তিনি বলেন, সেখানে ১৯ দশমিক ৫ শতাংশ, কিশোরগঞ্জে ১৩ দশমিক ৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫৭ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছে ৭১৩ জন। নরসিংদিতে আক্রান্তের হার ৬ শতাংশ। ঢাকা এবং নারায়ণগঞ্জে আগের মতোই রয়েছে। এটা পরে ওয়েবসাইটে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com