ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

জনসমাগম ও আড্ডাবাজ খুঁজতে কালিগঞ্জে ড্রোন উড়ালো পুলিশ

কালিগঞ্জ প্রতিনিধি: জনসমাগম ও আড্ডাবাজি বন্ধ করতে এবার ড্রোন ব্যবহার করেছে কালিগঞ্জ থানার পুলিশ। রবিবার বিকেল থেকে কালিগঞ্জ সার্কেল ও থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও ধারণ করে জনসমাগম ও আড্ডাবাজদের চিহ্নিত করা হয়। আড্ডাবাজদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশ ও জেলার প্রতিটি থানা করোনা প্রতিরোধে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এরই ধারবাহিকতায় যুক্ত হয়েছে ড্রোন প্রযুক্তির ব্যবহার। এই প্রযুক্তির মাধ্যমে আমরা কালিগঞ্জ থানার অলিগলিতে জনসমাগম ও আড্ডাবাজি বন্ধ করার উদ্যোগ নিয়েছি। ড্রোন প্রযুক্তির মাধ্যমে ভিডিও ধারণ করে সে অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে। এর ফলে আমাদের অভিযান পূর্বের চেয়ে আরও বেগবান হবে বলে আশা করছি। তিনি আরও বলেন, বিনা প্রয়োজনে যারা ঘোরাফেরা করছে তাদের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। পুলিশ সবসময় আপনাদের সহযোগিতা করবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

জনসমাগম ও আড্ডাবাজ খুঁজতে কালিগঞ্জে ড্রোন উড়ালো পুলিশ

আপডেট টাইম : ০৯:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০