ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

গাজীপুরে পুলিশের এক থানায় ২৫ জনের করোনা

3d render impression of floating coronavirus cells. Coronaviruses cause respiratory tract infections in humans and are connected with common colds, pneumonia and severe acute respiratory syndrome (SARS).

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গাছা থানার আরও ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে গাছা থানায় মোট ২৫ জনের করোনা শনাক্ত হলো। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার আনোয়ার হোসেন।

গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, গত ১৩ এপ্রিল গাছা থানার এক উপ-পরিদর্শক (এসআই) প্রথম করোনাভাইরাস পজিটিভ হন। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), আরও দুই পুলিশ সদস্য এবং থানার এক কর্মী (বাবুর্চি) করোনাভাইরাসে আক্রন্ত হন। পরবর্তীতে জাতীয় রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি মেডিক্যাল টিম থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে। এদের মধ্যে নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।

জিএমপি’র পুলিশ কমিশনার জানান, গাছা থানায় ২৫ জন সদস্য’র শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে গাছা জোনের এসি, একজন পুলিশ পরিদর্শক ও পুলিশের মহিলা সদস্যরাও রয়েছেন। তবে তারা সকলেই সুস্থ আছেন এবং তাদের শরীরে এখনও কোনও লক্ষণ প্রকাশ পায়নি। করোনায় আক্রান্ত পুলিশের তিন নারী সদস্য ছাড়া সকলেই থানায় আইসোলেশনে আছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

গাজীপুরে পুলিশের এক থানায় ২৫ জনের করোনা

আপডেট টাইম : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০