ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

টঙ্গীতে কৃষকের পাকা ধান কেটে দিলেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মিরা

সুজন সারোয়ার, টঙ্গী ঃ টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর উদ্যোগে কৃষকের ৩ বিঘা জমির পাকাধান কেটে দেয়ার খবর পাওয়া গেছে। বুধবার ভোর থেকে টঙ্গীর ৫০নং ওয়ার্ডের চাঁনকিরটেক বিলে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এই ধানকাটা হয়।
এসময় ধানকাটায় সহযোগিতা করেন, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দীন মোহাম্মদ নিরব, সোহেল আহম্মেদ, সোহেল আকন, সেলিমখান, সাহিন হোসেন, মেহেদী হাসান শিশির, ফিরোজ সরদার, মিরাজুর রহমান রায়হান, কাজী জয়, রাকিব হাসান, তামজিদুল ইসলাম তামিম, ফারুক হোসেনসহ স্থানীয় নেতাকর্মী। ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর পর্যন্ত ৩ বিঘা জমির ধান কাটার পর বিকাল সাড়ে ৩ টার মধ্যে সমস্থ ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
জমির মালিক কৃষক আনোয়ার হোসেন জানান, করোনা মহামারীর কারনে আমি ৫ দিন ধরে বিভিন্ন ভাবে ধানকাটার লোক খুঁজে না পেয়ে কাজী মঞ্জুর কাছে বিষয়টি খুলে বলি। তখন কাজী মঞ্জু বিনা মজুরিতে আমার ৩ বিঘা জমির ধানকেটে বাড়িতে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।
কৃষক আরো বলেন, ভোর হতে ৩০ জন নেতাকর্মী নিয়ে আমার জমির ধান কাটা শুরু করেছেন বিকালের মধ্যে ধান বাড়িতে পৌঁছে দেয়ায় আমি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এবিষয়ে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু জানান, আমাদের এই বিলে দুই শতাধিক কৃষকের ধানক্ষেত রয়েছে।
পর্যায়ক্রমে সবার ধানই টংগী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া হবে। আমাদের নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশনা মোতাবেক আমরা কৃষকের ধান বাড়িতে না উঠা পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

টঙ্গীতে কৃষকের পাকা ধান কেটে দিলেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মিরা

আপডেট টাইম : ০৯:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০