ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

হবিগঞ্জে চিকিৎসকসহ ১১ জন করোনায় আক্রান্ত, হাসপাতাল লকডাউন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ১১ জন করোনায় আক্রান্ত হওয়ায় জেলা সদরের একমাত্র হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে এ লকডাউন ঘোষণা করা হয়।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে সদর আধুনিক হাসপাতালে একাধিক ডাক্তার, নার্স, ল্যাব টেকনোলজিস্ট করোনা রোগে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি বিবেচনায় আপাতত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৩ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে।

তিনি বলেন, শুধু করোনা উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এখনও সাধারণ রোগীদের সেবা দেওয়ার জন্য বিকল্প সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণ রোগীদের সেবা তো হাসপাতালের ডাক্তাররাই দেবেন। তাদের পরীক্ষার রিপোর্ট আসার পর বিকল্প স্থানে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল জীবাণুমুক্তকরণ ও অন্যান্য আনুষঙ্গিক কারণে জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আইসোলেশন ইউনিটের সেবা চালু থাকবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের ৪৪ জনের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের ১১ জন ও প্রশাসনের ৪ জনসহ ২০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে জেলা আধুনিক সদর হাসপাতালের একজন চিকিৎসক, দুইজন নার্স, দুইজন ব্রাদার সেবক, দুইজন অ্যাম্বুলেন্স চালক, দুই আয়া এবং দুই জন স্টাফের শরীরে করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালটি লকাডাউন ঘোষণা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

হবিগঞ্জে চিকিৎসকসহ ১১ জন করোনায় আক্রান্ত, হাসপাতাল লকডাউন

আপডেট টাইম : ০১:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০